শীতে বিক্রি বেড়েছে ‘গরিবের মার্কেটে’| শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন | ট্রাক্টরচাপায় প্রাণ গেল ভারতীয় নাগরিকের | যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

২০ মিনিটেই সাড়ে ৭ কোটি!

‘রাধে’ সিনেমার সেটে সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম


‘রাধে’ সিনেমার সেটে সালমান খান। ছবি: ইনস্টাগ্রামপ্রতি ঈদে সালমান খান ভক্তদের উপহার দেন নতুন কোনো ছবি। ২০২০ সালে এই সাল্লু ভাইয়ের ঈদের ছবির নাম ‘রাধে’। নানা বিতর্ক ছাপিয়ে ‘রাধে’ এখন আলোচনায় নতুন কারণে। এই সিনেমার ক্লাইম্যাক্সে ২০ মিনিটের একটি দৃশ্যের জন্য নাকি প্রযোজকের পকেট থেকে চলে গেছে সাড়ে ৭ কোটি রুপি। মিড ডের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
মুম্বাইয়ের একটি স্টুডিওতে ক্রোমা কি টেকনোলজি ব্যবহার করে সম্প্রতি সালমান খান আর রণদীপ হুদা অভিনীত ওই অংশের দৃশ্য ধারণ করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হবে ভারী ভিএফএক্সের কাজ। মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারের সূত্র বলে, ‘ক্রোমা কিতে শুটিং করা খুবই খরচসাপেক্ষ বিষয়। কেবল মোটা পকেটের প্রযোজকদের পক্ষেই সেটি সম্ভব। “বাহুবলি” আর “বাহুবলি টু”তেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। ক্রোমার জন্য যে ধরনের আলোর প্রয়োজন পড়ে, সেটা খুবই দামি। নীল বা সবুজ ব্যাকগ্রাউন্ডে শুটিং হয়। আর ভিএফএক্সে পুরো ব্যাকগ্রাউন্ড ডিজিটালি আমাদের পছন্দমতো পরিবর্তন করা হয়েছে।’মায়ের সঙ্গে সালমান খান। ছবি: ইনস্টাগ্রামমায়ের সঙ্গে সালমান খান। ছবি: ইনস্টাগ্রাম‘রাধে’র দিল্লি, কলকাতা, জয়পুর ও লক্ষ্ণৌ অংশের শুটিং শেষ। এখন কেবল দুবাই অংশের শুটিং বাকি। সালমান খান এই দৃশ্য করার আগে ভিএফএক্স দলের সঙ্গে কথা বলে নিয়েছিলেন। তাঁরা জানায়, সাত কোটি ছাড়িয়ে যাবে খরচ। সালমান সবুজ সংকেত দেওয়ায় দৃশ্যটি এভাবেই ধারণ করা হয়। দৃশ্যটির জন্য এই খরচ মোটেও বেহুদা বা অপচয় নয়। তাঁর বিশ্বাস, দৃশ্যটি যথেষ্ট আলোচনার জন্ম দেবে। আর এই অর্থ বহুগুণে উঠে আসবে।সালমান খান। ছবি: ইনস্টাগ্রামসালমান খান। ছবি: ইনস্টাগ্রামপ্রভু দেবা পরিচালিত ‘রাধে’ ছবির অন্যতম প্রযোজক সালমান খান। আর ছবিটিতে সালমানের সঙ্গে পর্দা ভাগ করবেন দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা, তামিল তারকা ভারত, গৌতম গুলাটি, জরিনা ওয়াহাবসহ অনেকে। আইটেম গানে দেখা যাবে জ্যাকলিন ফার্নান্দেজকে। ছবিটি মুক্তি পাবে ২২ মে।

No comments

Theme images by anzeletti. Powered by Blogger.